ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি তামিলনাডু-শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

বুধবার (১৩ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৫ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪