ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

সরকারি চাকরিতে বয়সসীমার সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং বিসিএস পরীক্ষায় নূন্যতম আটবার অংশ নেওয়ার সুযোগ রেখে ৩ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

‘জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ আমলে না নিয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করার প্রতিবাদ’ শিরোনামে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কক্ষে সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা আলটিমেটাম ছুড়ে দেন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়। আর একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন চাকরিপ্রত্যাশীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা সংবাদ সম্মেলনে বলা হয়, এক যুগ নিয়মতান্ত্রিক আন্দোলন করেও তাদের দাবি বাস্তবায়ন করা হয়নি৷ এ সময় তারা বর্তমান প্রশাসনকে এলিট শ্রেণির প্রতিনিধি আখ্যা দেন আন্দোলনকারীরা৷

উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে গত ১৪ অক্টোবর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় এ সংক্রান্ত গঠিত কমিটি। কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকারি চাকরিতে বয়সসীমার সিদ্ধান্ত প্রত্যাখ্যান, আলটিমেটাম

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪