সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির পদ ছাড়তে সময় বেঁধে দিলো আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে পদ ছাড়তে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়।
আরও পড়ুন : ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টায় বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। আমরা চাই না তিনি প্রেসিডেন্ট পদে থাকুক। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন প্রেসিডেন্টের পথ থেকে পদত্যাগ করেন। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।





















