নবাবগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃতাত্তি¡ক ও দলিত জাতিগোষ্ঠীর নারীদের স্বনিভরতা অর্জন, সফল নারী উদ্যেক্তা ও নারীর ক্ষমতা সৃষ্টির লক্ষে ১ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার জগন্নাথপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি – ইইউ প্রকল্প নবাবগঞ্জ ইউনিট অফিসের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান, আর এম মোঃ মোস্তফিজুর রহমান, এরিয়া ম্যানেজার রজনী রানা পুষ্প, সহকারি কারিগরি কর্মকর্তা জীবিকায়ন, মোঃ তানজিদুর রহমান, মোছাঃ নাছিমা আক্তার, নবাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার, মো: আনোয়ার হোসেন, প্রশিক্ষক মোঃ আবুল কাশেম ও কাকলি রানী সহ অনেকে।
























