ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাহুলের মৃত্যুতে টলিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে আর্টিস্ট ফোরাম।

রোববার (৫ এপ্রিল) বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত-সহ আরও অনেক শিল্পী।

আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানান, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। শিল্পীরা এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন।”

একই সুর শোনা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর কণ্ঠেও। তিনি বলেন, “রাহুলের মৃত্যু আমাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। আমরা ভীত। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অনেকেই এই কর্মবিরতির পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, এটি কেবল পেশাগত নয়, মানবিক লড়াইও।

উল্লেখ্য, গত ২৯ মার্চ সমুদ্রতীরবর্তী তালসারিতে শুটিং করতে গিয়ে ডুবে মারা যান রাহুল। তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। এ ঘটনায় তদন্তের দাবিতে অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে টলিউডজুড়ে একটাই দাবি—শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাহুলের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাহুলের মৃত্যুতে টলিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬