ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছদ্মবেশী অভিযান, ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার রাহুলের মৃত্যুতে টলিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি ট্রেনের ‘লাগেজ ভ্যানে’ বিনা টিকিটের যাত্রী, জড়িত গার্ড ও কর্মচারী গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’ শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যা, দুলাভাই গ্রেপ্তার বর্ণীল আয়োজনে মহাদূত সাধু মিখায়েল গীর্জায় ইস্টার সানডে উদযাপন ৪৮১ জন ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ কেরানীগঞ্জে আগুনে ৬ মৃত্যু: হত্যা মামলা, বিএনপি নেতা গ্রেপ্তার

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারকে অবৈধ ঘোষণা করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড স্বৈরাচারের লক্ষণ বহন করছে। তার দাবি, অতীতের মতোই আবারও ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে।

আসিফ মাহমুদ বলেন, “গণভোটের রায় না মানা হলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলা হবে। এ বিষয়ে আমরা কোনো সময় নেব না।”

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র কাঠামোগত সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই সেই রায় বাস্তবায়ন না করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

একই সঙ্গে তিনি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়েও সরকারের সমালোচনা করেন এবং এটিকে সংবিধান লঙ্ঘন বলে দাবি করেন।

এ সময় তিনি সতর্ক করে বলেন, দাবি উপেক্ষা করা হলে এনসিপি রাজপথে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬