ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বর্ণীল আয়োজনে মহাদূত সাধু মিখায়েল গীর্জায় ইস্টার সানডে উদযাপন

এলিসন সুঙ, মৌলভীবাজার
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে খ্রিষ্টান ধর্মাম্বলীরা উদযাপন করলো ইস্টার সানডে উৎসব ।

রবিবার (৫ এপ্রিল )বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা অধীনে কামুদপুরে মহাদূত সাধু মিখায়েল গীর্জায় এই ইষ্টার সানডে উৎসব উদযাপন হয়। এক দল ধর্মীয় সংগীতশিল্পী সমকন্ঠে পরিবেশন করেন গান ও শোভাযাত্রা তারই মধ্যদিয়ে আরম্ভ হলো উৎসবের মূল ধর্মীয় খ্রিষ্টযাগ।আর এই খ্রিস্টযাগ অনুষ্ঠিত মধ্যদিয়ে শুরু হয় ইস্টার পর্বের মূলপর্ব। এই ইস্টার সানডে খ্রিস্টযাগ উৎসর্গ করেন মহাদূত সাধু মিখায়েল গীর্জার পালপুরোহিত ফাদার ফ্রান্সিসকো রিজ্জু এবং খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন ঢাকার রমনা মেজর সেমিনারী আধ্যাত্মিক পরিচালক ফাদার জোসেফ চিসিম,গিয়াসনগর মাইনর সেমিনারী পরিচালক ফাদার পিয়ুস পডুয়েং ওএমআই, ফাদার রুহিত মৃ এসজে,ফাদার পলাশ গমেজ, ঢাকা বান্দুরা সেমিনারী সহকারী পরিচালক ফাদার ঝলক দেশাই’সহ ঢাকা থেকে আগত ব্রাদার,সিস্টার ও বাংলাদেশে নিযুট ইটালি রাষ্ট্রদূতসহ এক হাজার অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত।

খ্রিস্টযাগে ফাদার বলেন, আজ হলো আনন্দ দিন কারণ খ্রিষ্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরুত্থান শুধু নির্দিষ্ট একটি ঐতিহাসিক সময়ে সীমাবদ্ধ রইনি।আমরা আজ আনন্দিত শুধু খ্রিষ্ট মৃত্যু থেকে জীবিত থাকতে নয়,বরং প্রভু পুনরুত্থান আমাদের জীবনে প্রতিদিন ঘটছে। যতবার আমরা পাপের জীবনে থাকি ততবারই আমাদের মৃত্যু ঘটে।পাপ থেকে মন পরিবর্তন করলে যীশু খ্রিষ্টের জীবনে আমরা সকলে প্রবেশ করি।খ্রিষ্টের ভালবাসায় আমরা জীবিত হয়ে উঠি। খ্রিষ্ট পুনরুত্থান মাধ্যমে আমরা পাপের ক্ষমা লাভ করেছি,প্রভু যীশু খ্রিষ্ট পুনরুত্থান করেছে বলে আমরা পুনরুত্থিত হয়ে আমাদের জীবনে বিশ্বাসে নতুন সুচনা হয়েছে।

মহাদূত সাধু মিখায়েল গীর্জার প্রধান যাজক ফাদার ফ্রান্সিসকো রিজ্জু প্রতিবেদকে বলেন দীর্ঘ চল্লিশ দিন উপবাস, ত্যাগস্বীকার, দয়াদানের মধ্যদিয়ে খ্রীষ্টভক্তরা তপস্যাকাল পালন করে আজ ইষ্টার সানডে উৎসব পালন করেছি।পুনরুত্থিত খ্রীষ্টের কৃপায় সুন্দর ভাবে আজ আমরা প্রথমবারে এই স্হানে ইস্টার সানডে উৎসব পালন করতে পেরে মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

জানাযায় যে,ইস্টার সানডে হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব,এটি যিশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে পালিত হয়। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তিন দিন পর রবিবার যিশু জীবিত হয়ে ফিরে এসেছিলেন বলে বিশ্বাস করা হয়, এটি মৃত্যুর ওপর জীবনের জয় এবং নতুন আশার প্রতীক হিসেবে উদযাপিত হয়। খ্রিষ্টান ধর্মে ঈমান বা বিশ্বাসের ভিত্তি, খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, যিশু মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং পুনরুত্থানের মাধ্যমে মানবজাতিকে নতুন জীবনের পথ দেখিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্ণীল আয়োজনে মহাদূত সাধু মিখায়েল গীর্জায় ইস্টার সানডে উদযাপন

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬