ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংসদে বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান জাতীয় সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ উত্থাপন করেন এবং তা সংসদে অনুমোদন পায়।

বিল অনুযায়ী—

*সিভিল সার্ভিসের সকল ক্যাডারে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
*সিভিল সার্ভিসের আওতার বাইরে অন্যান্য সরকারি চাকরিতেও সর্বোচ্চ বয়স ৩২ বছর।
*স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও স্বশাসিত সংস্থার চাকরিতেও প্রবেশের বয়স সর্বোচ্চ ৩২ বছর।
*প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর চাকরিতে আগের বয়সসীমা বিধিমালা অনুযায়ী থাকবে।

বিলটি কার্যকর হওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত নিয়ম আরও সুসংগত ও স্পষ্ট হলো।

স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে নিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর হবে।

অপরিবর্তিত উচ্চতর বয়সসীমায় যেসব পদের নিয়োগ বিধিমালায় বয়সসীমা ইতোপূর্বে ৩২ বছরের বেশি (যেমন: ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত আছে, সেক্ষেত্রে আগের উচ্চতর বয়সসীমাটিই বহাল থাকবে। অর্থাৎ, এই আইনের ফলে কারও সুযোগ কমবে না। এ ছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারিকৃত এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি রূপ দিতেই এই নতুন বিলটি আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬