ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার (৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)-কে মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করেছে। এ অনুযায়ী তারা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ২৮(৪)-এর অধীনে দাপ্তরিক তথ্য প্রচার ও মিডিয়ার সঙ্গে শেয়ার করার দায়িত্ব পালন করবেন।

মাহদী আমিন বিভিন্ন মন্ত্রণালয়ের (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান) দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বহু সভা, কর্মশালা ও নীতি প্রণয়নে অংশগ্রহণ করেছেন।

প্রেস সচিব ছালেহ শিবলী কর্মজীবনে বার্তা সংস্থা, দৈনিক সংবাদপত্র ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে মাহদী আমিন ও ছালেহ শিবলী এখন থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সব সরকারি তথ্য প্রকাশ ও মিডিয়ার সঙ্গে যোগাযোগের মুখ্য দায়িত্বে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬