ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাট চিনিকলে তিন দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট চিনিকলে তিন দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকলের (জচিক) অস্থায়ী ইউনিয়ন ভবন কার্যালয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—মৌসুমী শ্রমিকদের স্থায়ী পদে সমন্বয়, মজুরি কমিশনের আওতায় ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং সাশ্রয় নীতির অজুহাতে বন্ধ থাকা আর্থিক সুবিধা পুনরায় চালু করা।

ফটক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আলী আকতার। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন। এছাড়া ইউনিয়নের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট চিনিকলে তিন দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬