ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দোকানপাট বন্ধে আগের সিদ্ধান্তই বহাল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সিদ্ধান্ত জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপাতত সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই। মন্ত্রী ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

বৈঠক শেষে দোকান মালিক সমিতি সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। সমিতির নেতারা নিশ্চিত করেছেন, বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার আগে পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মানা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে আলাপ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দোকানপাট বন্ধে আগের সিদ্ধান্তই বহাল

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬