প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এই বৈঠক হয়।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি এবং জ্বালানি সংকট মোকাবিলা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা চলে এবং এটি ছিল সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি বৈঠক করা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা ও সংকট রয়েছে তা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, বন্ধ কল-কারখানা চালু করা, জ্বালানি সংকট মোকাবিলা এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তায় দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম চালু রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
সকাল সাড়ে ১০টা ৪৬ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান, এবং ছুটির দিন হলেও অফিসে অবস্থান থেকে বৈঠক সম্পন্ন করেন।






















