প্রাচ্য আকাদেমি যশোরে বর্ষ উন্নয়ন সনদ বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
প্রাচ্য আকাদেমি যশোরের শিক্ষার্থীদের মধ্যে বর্ষ উন্নয়ন সনদ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে প্রাচ্যসংঘ যশোরের ওবায়দুল বারী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচ্য আকাদেমি যশোরের অধ্যক্ষ ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আশরাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও গবেষক এবং প্রাচ্য আকাদেমির চেয়ারম্যান বেনজীন খান এবং জিলা স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রাচ্য আকাদেমিতে ফাইন আর্টসের বিভিন্ন শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্ষ উন্নয়নের সনদ বিতরণ করেন। পরে প্রাচ্য আকাদেমি যশোর ক্যাম্পাসে নতুন কম্পিউটার বিভাগ উদ্বোধন করা হয়।
শেষে বিভাগীয় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উন্নয়ন ও কম্পিউটার বিভাগের কার্যক্রম নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।























