ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ঘোড়া জবাইয়ের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের নবাবগঞ্জে পরিত্যক্ত খামারে অবৈধভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লর রহমান ভ্রাম্যমাণ পরিচালনা করে ৩ জনকে ১ বছরের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আটক কৃতরা হলেন নীলফামারী জেলার কিশোরগন্জ উপজেলার নিতাই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মিরারপুর গ্রামের ( বর্তমান ঠিকানা রংপুর সিও বাজার) শাহাদত হোসেনের ছেলে রুবেল (৪০) নেত্রকোনা জেলা সদরের মোবারকপুর গ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে মোহাম্মদ আব্দুল্যা(৩৪) ।

নবাবগঞ্জ থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণজীবন গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মিঠুল ইসলামের গাজীপুর গ্রামের একটি বাসা ভাড়া করে দন্ডপ্রাপ্তরা সেখানে ঘোড়া জবাই করলে জনতা তাদের আটক করে পুলিশে দেন।

স্থানীয় ইউ,পি সদস্যা লিপি বেগম বলেন- ঐ খামারটি গ্রামের এক প্রান্তে। সেখানে মানুষের যাতায়াত কম। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ঐ বাড়িতে মাংস বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেলে পুলিশ ঘটনাস্থলে এসে মাংসগুলি জব্দ করে। স্থানীয় ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন- এমন ঘটনা এই এলাকাতে এটাই প্রথম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবাবগঞ্জে ঘোড়া জবাইয়ের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬