ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বিমান ধ্বংসের পর ইরানের হাতে বন্দি পাইলট!, অস্বীকার যুক্তরাষ্ট্রের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ছবি এআই দ্বারা নির্মিত।

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত এবং এর পাইলটকে আটক করার দাবি করেছে ইরান। তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করে, মধ্য ইরানে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম Press TV-কে দেওয়া এক বক্তব্যে বলা হয়, বিমানটি ভূপাতিত হওয়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

পরবর্তীতে ইরানি গণমাধ্যমে দাবি করা হয়, পাইলট প্যারাশুটে অবতরণের চেষ্টা করলে তাকে আটক করা হয়েছে। এমনকি তাকে উদ্ধারের মার্কিন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের United States Central Command (সেন্টকম) এই দাবি নাকচ করে জানায়, তাদের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং ইরানের এমন দাবি ‘ভিত্তিহীন’।

ঘটনাটি নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন বিমান ধ্বংসের পর ইরানের হাতে বন্দি পাইলট!, অস্বীকার যুক্তরাষ্ট্রের

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬