ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তির ইঙ্গিত? হরমুজ ইস্যুতে নরম অবস্থানে ইরান

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিচ্ছে ইরান—এমন দাবি উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বলা হচ্ছে, হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রস্তাবেও নাকি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় আগ্রহী, তবে শর্ত হিসেবে হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরান শর্ত না মানলে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যও পুনর্ব্যক্ত করেন তিনি।

তবে এসব দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সরাসরি আলোচনা হয়নি। মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব এলেও দুই পক্ষ এখনো আলোচনার টেবিলে বসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে আগ্রহী—এমন গুঞ্জনের মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সম্ভাব্য নমনীয় অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শান্তির ইঙ্গিত? হরমুজ ইস্যুতে নরম অবস্থানে ইরান

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬