সংবাদ শিরোনাম ::
বাগেরহাট-২ আসনের ব্যালট ও নির্বাচনি নথি ইসিকে সংরক্ষণে নেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্ট বাগেরহাট-২ আসনের ব্যালটপত্র, রেজাল্টশিট ও নির্বাচনি নথি ইলেকশন কমিশন (ইসি)-এর হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এই আসনের অন্যান্য প্রার্থীদের নোটিশ জারি করেছে আদালত।
বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন। বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ শুনানির জন্য মামলা গ্রহণ করে এই আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে শেখ মনজুরুল হক (রাহাদ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত শেখ মোহাম্মদ জাকির হোসেন, পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।





















