থেমে থাকা ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা, প্রকৌশলী নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে প্রাইভেটকার চালক জুলফিকার আলী নামে এক প্রকৌশলী নিহত হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম ও স্থানীয়রা জানান,পাবনার দাশুড়িয়া থেকে নিজের প্রাইভেটকার নিজেই চালিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন তিনি।
পথে বড়াইগ্রামের গড়মাটি এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে থেকে থাকা ট্রাকের পিছনে ধাকা লেগে দুমড়ে মুচরে যায়।
এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
























