ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ভারপ্রাপ্ত জেলা জজ অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর জেলা আইনজীবী সমিতি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের পদত্যাগ ও স্থায়ী জেলা জজ নিয়োগের দাবি জানিয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে সমিতির এক নম্বর ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “ভারপ্রাপ্ত জেলা জজ আইনের বাইরে গিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন এবং আইনজীবীদের সঙ্গে সমন্বয় করছেন না। এতে করে বিচার প্রার্থীরা ন্যায় বিচারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আইনজীবীদের বাদ দিয়ে জজ শুধু বাদী ও আসামি পক্ষের স্বজনদের নিয়ে বিচার করছেন। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশি ব্যবহারেরও অভিযোগ রয়েছে।”

তিনি আরও জানান, “ভারপ্রাপ্ত জেলা জজ আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, যা সমীচীন নয়। বিষয়টি ইতিমধ্যেই আইনমন্ত্রীর নজরে আনা হয়েছে। কোনো স্থায়ী বা অন্য বিচারককে দায়িত্ব দিলে আইনজীবীরা আবার আদালতে ফিরে যাবে।”

সংবাদ সম্মেলনে সাব জজ রাশেদুর রহমানের বিচার প্রক্রিয়ার ওপরও প্রশ্ন তোলা হয় এবং তার অবিলম্বে সরানোর দাবি জানানো হয়।

এ সময় সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ভারপ্রাপ্ত জেলা জজ অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬