বাধ্যতামূলক অবসরে পুলিশের পাঁচ অতিরিক্ত আইজিপি
- সংবাদ প্রকাশের সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—
কুসুম দেওয়ান, প্রধান, নৌ পুলিশ
আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি (ওএসডি), পুলিশ সদর দপ্তর
মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজিপি (ওএসডি), পুলিশ সদর দপ্তর
মো. মাসুদুর রহমান ভূঞা, টিআর, পুলিশ সদর দপ্তর
মো. তওফিক মাহবুব চৌধুরী, প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





















