সংবাদ শিরোনাম ::
যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট নিরাপদ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এতে পাইলট নিরাপদে আছেন এবং বিমানেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করে।
এ ঘটনায় পাইলট নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে আইএসপিআর।





















