ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম গ্রেফতার ভারতে। তিনি একা নন, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) জালে ধরা পড়েছেন ফয়সালের সহকারী তথা খুনে অন্যতম অভিযুক্ত আলমগীর শেখও। হাদি-খুনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যে চার্জশিট দিয়েছিল, তাতে এই দু’জনকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে।

রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বনগাঁর সীমান্ত এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। তোলাবাজি এবং খুনের ঘটনায় নাম জড়ানো এই দু’জন ওই এলাকায় আশ্রয় নিয়েছিলেন বলে খবর পেয়ে হানা দেওয়া হয়েছিল। সুযোগ পেলেই তাঁরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারেন, এমনও জানা গিয়েছিল। সেই খবরের ভিত্তিতে হানা দিয়ে গোপন আস্তানা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) গভীর রাতে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ধৃতেরা হাদিকে ‘খুন’ করে অবৈধ ভাবে মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তাঁরা বনগাঁয় ফিরে আসেন। তাঁদের পরিকল্পনা ছিল আবার বাংলাদেশে ফিরে যাওয়া। তার আগেই গ্রেফতার হলেন দু’জন। এসটিএফ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করেছে। আদালতে হাজির করিয়ে তাঁদের হেফাজতে নিয়েছে পুলিশ।

গত ডিসেম্বরে ঢাকায় ৩২ বছর বয়সি হাদিকে গুলি করে দুষ্কৃতীরা। পরে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণ নেতার। হাদির মৃত্যু ঘিরে ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। জায়গায় জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশ গত ডিসেম্বরে দাবি করে, হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খান মেঘালয় সীমান্ত হয়ে ভারতে পালিয়ে এসেছেন। যদিও সেই সময় দাবি উড়িয়ে দিয়েছিল বিএসএফ। মেঘালয় সীমান্ত পেরিয়ে ফয়সাল যে ভারতে প্রবেশ করেছেন, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছিল মেঘালয় পুলিশ। এ বার সেই ফয়সাল গ্রেফতার হল ভারতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল গ্রেফতার বনগাঁয়

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬