সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: শেয়ারবাজারে দরপতন
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের প্রভাবে দেশের শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে। রোববার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া শেয়ারের প্রায় ৯৫ শতাংশের দরপতন হয়েছে।
সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান সূচক ১০৫ পয়েন্টের বেশি কমে যায়। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ২৩১.৮৩ পয়েন্ট হারিয়েছে, আর লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৫৩০ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিনিয়োগকারীদের মধ্যে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের উত্তেজনার প্রভাবে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে সম্ভাব্য ক্ষতির কারণে শেয়ার বিক্রির চাপ বাড়ছে।






















