ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে সহজে তৈরি ৬ ধরনের সুস্বাদু শরবত ও পানীয়

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর বিকেলে খাবারের সঙ্গে পানীয়ের চাহিদা অনেক বেশি থাকে। বাড়িতে সহজেই তৈরি করা যায় এমন কয়েকটি তাজা এবং স্বাস্থ্যকর পানীয়।

১. ফালুদা

উপকরণ: দুধ, চিনি, সাবুদানা, নুডলস, ফুড কালার, কুচনো ফল, আইসক্রিম
প্রণালী: দুধ হালকা আঁচে ফুটিয়ে ঘন করুন। সাবুদানা ও নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। দুধে মেশান, স্বাদমতো চিনি ও এসেন্স দিন। ফুড কালার ও কুচনো ফল যোগ করুন। উপরে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।

২. গুলাব লস্যি

উপকরণ: দই, গোলাপি ফুড কালার, গোলাপ এসেন্স, বরফ কুঁচি, চিনি
প্রণালী: দই পাতলা করে লস্যি তৈরি করুন। ধীরে ধীরে ফুড কালার ও এসেন্স মেশান। ভালো করে নাড়িয়ে বরফ কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।

lifestyle 1

৩. ডেট মিল্কশেক

উপকরণ: দুধ, খেজুর, আমন্ড, ক্রিম, চিনি
প্রণালী: ব্লেন্ডারে খেজুর ও দুধ মিহি করুন। স্বাদমতো চিনি ও ক্রিম মেশান। উপর থেকে কুচানো আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন।

৪. তরমুজের শরবত

উপকরণ: তরমুজ, চিনি, বরফ কুঁচি
প্রণালী: তরমুজ ছোট করে কাটুন, দানা বের করে জুসারে জুস করুন। স্বাদমতো চিনি মেশান এবং উপরে বরফ কুঁচি দিন।

৫. রুহ আফজা শরবত

উপকরণ: রুহ আফজা সিরাপ, লেবু, বরফ কুঁচি
প্রণালী: একটি গ্লাসে পানি নিন। পরিমাণমতো রুহ আফজা সিরাপ ও লেবুর রস মেশান। উপরে বরফ কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।

৬. শশা ও কিউই শরবত

উপকরণ: শশা, কিউই, লেবু, চিনি, বরফ কুঁচি
প্রণালী: জুসারে শশা ও কিউই জুস তৈরি করুন। পরিমাণমতো লেবুর রস ও চিনি মেশান। উপরে বরফ কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।

এই সহজ পদ্ধতিতে রমজানে ঘরে বসে বিভিন্ন সুস্বাদু শরবত তৈরি করে পরিবার ও অতিথিদের আনন্দ দিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রমজানে সহজে তৈরি ৬ ধরনের সুস্বাদু শরবত ও পানীয়

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬