ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলকে গ্লানি মুক্ত রাখতে দলীয় নেতাকর্মীদের আচার আচারণ আরও সংযত বাঞ্চনীয় করার আহ্বান জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সময় আন্দোলন করেছিল। তাদের কাছে দেওয়া আমাদের দেওয়া ওয়াদা ভুলে গেলে চলবে না কিংবা কোন ভাবেই একই ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না। কারও আচার আচারণে দলে গ্লানি আসে এমন কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকতে হবে।

শনিবার (৭ মার্চ) যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে গেল ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত একটি রাজনীতির ধারার মধ্যে ছিলাম। সেখান থেকে মহান সৃষ্টি কর্তার অশেষ কৃপায় জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এটা আমাদের বুঝতে হবে। বিরোধী দলে থাকা অবস্থায় অনেক কথা বলা যায়। যে কথার কোন দায়িত্ব নেওয়া লাগে না। বতর্মানে একটি রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা বলছেন তারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বিনা ভাড়ায় হজ¦ করিয়ে আনতেন এবং সৌদি আরব থেকে তেল আনতে। যারা রাষ্ট্র পরিচালনায় থাকেন না তারা এমন দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে পারেন। আমাদের ছোট একটি দেশ এবং সামর্থ্য সীমিত এটা বুঝতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী। তাদের কঠোর সমালোচকরাও আজ পর্যন্ত তাদের সততা নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলতে পারে নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিযা সতাতা নীতি আদর্শ ত্যাগের কারণে জনগণের হৃদয়ের জায়গা করে নিয়েছেন। তাদের আদর্শের অনুসারী হিসেবে আমাদের মধ্যে সেটির প্রতিফলন ঘটাতে হবে। সংঘাতের রাজনীত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সকলকে সততা নিষ্ঠার সাথে সেই কাজে সহযোগিতা করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. নজরুল ইসলাম , সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ। ইফতার পূর্ব আলোচনা সভা পরিচালনা করেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬