চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা মৃত শাহাব উদ্দিন (হেঞ্জা), থানা চাটখিল, জেলা নোয়াখালী,মো. আরিফ (৩৬), পিতা নুরুল ইসলাম, সাং পূর্ব চর মনসা, সলিংয়ের মাথা, ৬ নম্বর ওয়ার্ড, থানা লক্ষ্মীপুর সদর এবং মো. ফাহিম (২১), পিতা নুর হোসেন, সাং রাজিবপুর ১৩ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা।
লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজ (দুটি সবুজ, একটি নীল, একটি লাল ও একটি কালো) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
























