ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের ১২ দিন পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেফতার অপহরণকারী

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা থেকে অপহরণের ১২ দিন পর পাবনা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় অপহরণকারী তামিম মিয়াকে শুক্রবার (৬ মার্চ) সকালে গাইবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুরের বাসিন্দা রাশিদুল ইসলামের ছেলে তামিম মিয়া গত ২২ ফেব্রুয়ারি দিনের বেলায় অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায়।

মামলা দায়েরের পর র‍্যাব-১৩ সদস্যরা ৫ মার্চ রাতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভদ্রকোল এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে নিরাপদে উদ্ধার করেন এবং তামিম মিয়াকে গ্রেফতার করেন। পরে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপহরণের ১২ দিন পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেফতার অপহরণকারী

সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬