ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সংকটে থমকে ইউরিয়া উৎপাদন: বন্ধ ৬ কারখানার মধ্যে ৫টি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে তীব্র গ্যাস সংকটের প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে সার খাতে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে কৃষি মৌসুম সামনে রেখে সার সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্রে জানা গেছে, সংস্থাটির অধীনে থাকা ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার, শাহজালাল ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানির মধ্যে বর্তমানে কেবল একটি কারখানা আংশিকভাবে চালু রয়েছে। তবে সেটিও গ্যাস সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভরশীল হওয়ায় যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারি এই পাঁচটি কারখানার সম্মিলিত দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৭ হাজার ১০০ টন ইউরিয়া। কিন্তু গ্যাস সংকটের কারণে একে একে চারটি কারখানার উৎপাদন আগেই বন্ধ করা হয়। এতে দেশের অভ্যন্তরীণ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)–এর উৎপাদনও বর্তমানে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সরবরাহ পরিস্থিতিতে সেই পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্দেশে চট্টগ্রামের দুটি সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সার উৎপাদন ও বাজারে সরবরাহ আরও ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়তে পারে কৃষি খাতেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাস সংকটে থমকে ইউরিয়া উৎপাদন: বন্ধ ৬ কারখানার মধ্যে ৫টি

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬