ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনিন্দ্য ইসলাম অমিত

রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সংক্রান্ত লিখিত নির্দেশনা শিগগিরই দেশের সব পেট্রোল পাম্পে পাঠানো হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।

সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এবং সম্ভাব্য ত্রিমুখী সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে মানুষের ভিড় বাড়ছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে। পাশাপাশি অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

তবে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। অযথা উদ্বিগ্ন হয়ে অতিরিক্ত তেল মজুত না করে যার যতটুকু প্রয়োজন, ততটুকুই কেনার জন্য সবাইকে অনুরোধ করছি।”

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পরিস্থিতির চাপ সামাল দিতে প্রয়োজনে দেশে দামের সমন্বয় করা হতে পারে। তবে যতটা সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনিন্দ্য ইসলাম অমিত

রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬