ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতারে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এ সময় অংশগ্রহণকারীরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তার ডান পাশে বসেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬