ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককালে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

আটককৃতরা হলেন, অভয়নগরের ধুল গ্রামের শাকিল সরদারের ছেলে ও মনিরামপুরের কপালিয়া বাজারের রানা প্রতাব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি রিয়াজ সরদার ওরফে সূর্য (২৪), ধুল গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৬) ও ইছামতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল মোল্লা (২২)।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে গোপীনাথপুর এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬