ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহে ব্রয়লারের দামে লাফ, কেজি ২৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। কেজিপ্রতি প্রায় ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ২৩০ টাকায়। এতে নতুন করে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। তবে সরবরাহ কমে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই দাম বেড়ে গেছে।

বাজারে দেখা গেছে, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও বেড়েছে। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার মুরগি ৩৬০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৭৩০ টাকায়।

বিক্রেতারা বলছেন, খামার থেকে মুরগির সরবরাহ কম আসায় বাজারে দামের ওপর প্রভাব পড়েছে। ফলে খুচরা বাজারে মুরগির দাম বেড়েছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে এতটা দাম বাড়বে তা তারা কল্পনাও করেননি। আগে যে ব্রয়লার মুরগি ১৮০ টাকায় কিনেছেন, এখন সেটি কিনতে হচ্ছে ২৩০ টাকা দিয়ে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে মাছ-মাংসসহ প্রায় সব ধরনের প্রোটিনজাত খাবারের দামই এখন বেশি। একটি মাঝারি আকারের মুরগি কিনতেই সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকা খরচ হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক সপ্তাহে ব্রয়লারের দামে লাফ, কেজি ২৩০ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬