ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুতে অবশেষে শোক জানাল ভারত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

দিল্লিতে ইরানের দূতাবাসে বিক্রম মিসরি।

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলী খামেনি–এর মৃত্যুতে অবশেষে শোক প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার (৫ মার্চ) দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় স্বাক্ষর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এ সময় তিনি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান–এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলায় খামেনি নিহত হন বলে দাবি করা হয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, সাধারণত এ ধরনের অভিযান রাতের অন্ধকারে পরিচালিত হলেও খামেনির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়।

পরদিন রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানায়, তাদের অভিযানে খামেনি নিহত হয়েছেন। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ৮৬ বছর বয়সী খামেনেই ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

খামেনির মৃত্যুর পর ইরানের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল নতুন সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। বিভিন্ন সূত্রের দাবি, তার ছেলে মোজতবা খামেনেই–কে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে।

এদিকে খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও জর্ডান।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইতিমধ্যে সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও ইরানে একের পর এক হামলা চালাচ্ছে। দেশটির নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি স্থাপনা ও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খামেনির মৃত্যুতে অবশেষে শোক জানাল ভারত

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬