ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে অপহরণ, জীবিত ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​যশোরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের দু’দিন পার হলেও এখনো তাঁর কোনো খোঁজ মেলেনি। গত সোমবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁকে তুলে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রেশমা খাতুন।

বুধবার ​(৪ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেশমা খাতুন তাঁর স্বামীকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অপহৃত জাহাঙ্গীর আলম যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার বাসিন্দা এবং শংকরপুর পশু হাসপাতালের সামনে অবস্থিত ‘আর আর মেডিকেল ও জে আর এগ্রোভেট’-এর স্বত্বাধিকারী।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেশমা খাতুন জানান, গত ২ মার্চ সোমবার রাত পৌনে ১০টার দিকে জাহাঙ্গীর আলম তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

​পরিবারের দাবি, ঘটনার কিছুক্ষণ পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের নিজস্ব মোবাইল নম্বর থেকেই ফোন করা হয়।

রেশমা খাতুন বলেন, “ফোন দিয়ে অপহরণকারীরা ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”

​ঘটনার পর যশোর কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জাহাঙ্গীর আলমের পরিবারের বিশ্বাস, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দ্রুত অপহরণকারীদের শনাক্ত করা সম্ভব।

​সংবাদ সম্মেলনে রেশমা খাতুন প্রশাসনের কাছে তিনটি জোর দাবি জানান: জাহাঙ্গীর আলমকে দ্রুত ও জীবিত উদ্ধার করা। অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা। ​ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।

​রেশমা খাতুন কান্নজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী একজন সৎ ব্যবসায়ী, তাঁর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। আমি আমার স্বামীকে ফিরে পেতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”

​এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ওসি সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যবসায়ীকে অপহরণ, জীবিত ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬