ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বাংলা টাইমস-এ সংবাদ প্রকাশ

বাড়ল ভিজিএফ বরাদ্দ, উপকৃত হবেন প্রায় অর্ধলক্ষ পরিবার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ বরাদ্দ কমে যাওয়ার খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন। সহায়তার পরিমাণ চার ভাগের এক ভাগে নেমে আসায় উপজেলার হতদরিদ্র মানুষ ও জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছিল।

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় আগের ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন বরাদ্দ সংশোধন করে নতুন করে ৪৬০ দশমিক ৭৩০ মেট্রিক টন বরাদ্দপত্র জারি করেছে। সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত চিঠি উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়।

নতুন বরাদ্দ অনুযায়ী, প্রায় অর্ধলক্ষ পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে বিনামূল্যে চাল পাবেন। দুস্থ, অতিদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারগুলো এই সহায়তার আওতায় আসবেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঈদ উপলক্ষে পূর্বের তুলনায় তিনগুণ কমিয়ে ১৩ হাজার ৮৩৪টি পরিবারের জন্য ১৩৮ দশমিক ৩৪০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছিল। এতে প্রায় ৩৩ হাজার পরিবার সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং স্থানীয়ভাবে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোছা. নূর-এ শেফা বাংলা টাইমসকে জানান, জনসংখ্যা, দরিদ্রতার হার ও দুর্যোগ ঝুঁকি বিবেচনায় সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়। ঈদসহ সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মাথায় রেখে সরকার পুনরায় বরাদ্দ বৃদ্ধি করেছে। ফলে এখন ৪৬ হাজার ৭৩টি পরিবার এই সহায়তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলা টাইমস-এ সংবাদ প্রকাশ

বাড়ল ভিজিএফ বরাদ্দ, উপকৃত হবেন প্রায় অর্ধলক্ষ পরিবার

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬