ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ হোসেন (২৫) সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) রাতে প্রতিবেশীর একটি পালসার মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম থেকে শালগ্রামের দিকে যাচ্ছিলেন আকাশ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পানিতে ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলসহ মরদেহ উদ্ধার করে।

থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, খবর পেয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন ও অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আতাউর রহমান বলেন, অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬