ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

৫১৯ বছরের ঐতিহ্য, শুরু গোপীনাথপুর ঘোড়ার মেলা

‎সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা–র ঐতিহ্যবাহী গোপীনাথপুর ঘোড়ার মেলা শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। দোল পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বসেছে পাঁচ শত উনিশ বছরের প্রাচীন এই মেলা। শুরু থেকেই ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মেলার মাঠ।

মেলার প্রধান আকর্ষণ ঘোড়া কেনাবেচা ও ঘোড়দৌড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা প্রতিযোগিতার ঘোড়া এখানে ক্রয়-বিক্রয় হয়। ঘোড়ার দৌড় দেখতে উৎসুক মানুষের ভিড় উপচে পড়ে। পাশাপাশি মেলা শুরুর পর প্রথম পাঁচ দিন চলে গরু ও মহিষ বেচাকেনাও।

মেলা কমিটি জানিয়েছে, গরু-মহিষ ও ঘোড়া কেনাবেচাই এ মেলার বিশেষ বৈশিষ্ট্য। এ ছাড়া কাঠের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ নানা পণ্যের দোকান বসেছে। প্রায় মাসব্যাপী চলা এ মেলায় এবার প্রশাসনের পক্ষ থেকে যাত্রা ও সার্কাসের অনুমতি দেওয়া হয়নি। দর্শনার্থীদের আকর্ষণে রয়েছে দুই থেকে চার কেজি ওজনের মাছ আকৃতির বড় মিষ্টান্ন।

বগুড়া থেকে আসা কম্বল ব্যবসায়ী আবু হোসেন বলেন, প্রতি বছরই তিনি এই মেলায় ব্যবসা করতে আসেন। গত দুই বছর আসতে না পারলেও এবার ভালো বিক্রির আশায় এসেছেন।

নওগাঁর আত্রাই উপজেলার আব্দুল মজিদ জানান, ঘোড়া কেনার আশায় প্রতিবছরই তিনি এই মেলার অপেক্ষায় থাকেন। আগেরবার দুই লাখ টাকা দাম হাঁকিয়েও ঘোড়া কেনা হয়নি, তবে এবার ঘোড়া নিয়েই ফিরতে চান।

এবার মেলায় একটি ঘোড়ার সর্বোচ্চ দর উঠেছে সাড়ে সাত লাখ টাকা। ঘোড়াটির মালিক মজিবর জানান, এটি ভারতীয় তাজি জাতের ঘোড়া, বয়স সাড়ে চার বছর এবং অত্যন্ত দ্রুতগামী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ৫১৯ বছরের পুরোনো এই গোপীনাথপুর মেলা দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী আয়োজন।

আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা অংশ নেওয়ায় সার্বিক নিরাপত্তায় পুলিশি টহল জোরদার রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে। নিরাপত্তার স্বার্থে বিনোদনমূলক যাত্রা ও সার্কাসের অনুমোদন দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫১৯ বছরের ঐতিহ্য, শুরু গোপীনাথপুর ঘোড়ার মেলা

সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬