ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর অঞ্চলের প্রকল্প পরিচালক আবু রেজা আসাদুজ্জামান। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও টেকসই করতে হলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মাঠপর্যায়ে কৃষকদের কাছে নতুন জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সহসভাপতি নুরনবী, পৌরসভার মেয়র শাহাজান আলী, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। তিনি বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য।

তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকার উৎপাদিত শস্য, শাকসবজি, ফলমূল ও কৃষি প্রযুক্তি প্রদর্শনের জন্য ১৩টি স্টল স্থান পেয়েছে। নতুন উদ্ভাবন, আধুনিক কৃষিযন্ত্র এবং নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা জোরদার হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাণীশংকৈলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬