ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোট অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সংশ্লিষ্ট রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

কী নিয়ে রিট?

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং সংশ্লিষ্ট সদস্যদের শপথকে অবৈধ ঘোষণার আবেদন জানানো হয়।

রিট দুটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম।

আরেকটি জনস্বার্থ রিট

এর আগে, ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে জনস্বার্থে আরেকটি রিট দায়ের করা হয়। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রুলের জবাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ নিয়ে হাইকোর্টের রুল

সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬