প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক এবং প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে বাসভবনের সামনে অবস্থান করছিলেন।
দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সরে যেতে অস্বীকৃতি জানান। পরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



























