ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শান্ত–জাকের বাদ, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলীর।

রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করে বিসিবি। কয়েকদিন ধরেই শান্ত ও জাকেরের দলে থাকা নিয়ে গুঞ্জন চলছিল। চলমান বিপিএলে সেঞ্চুরি করে আলোচনায় ফিরলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা পাননি ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শান্ত।

বিশ্বকাপ স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান।

অলরাউন্ডার ও স্পিন বিভাগে আছেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস আক্রমণে দলে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দীন ও শরীফুল ইসলাম। সাইফউদ্দীন ও তানজিম সাকিব প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতে।

৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবে দলটি। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়াই, আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দীন, শরীফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শান্ত–জাকের বাদ, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

সংবাদ প্রকাশের সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬