ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকি প্রদানের অভিযোগে মাহদী হাসানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে তোলা হয়েছিল।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশের পরিচয়ে মাহদী হাসানকে আটক করা হয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মাহদী হাসানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মাহদী হাসান হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায়।

মাহদী হাসান আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে সেনাবাহিনী, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই দাবিতে রাজধানীর শাহবাগেও আন্দোলন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে জুলাই আন্দোলনের যোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মাহদী হাসান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের বিরুদ্ধে তাঁর হুমকিমূলক বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬