ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

গৌরনদীতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেতের ফসল রক্ষার জন্য নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত জড়িয়ে প্রাণ গেছে হালিম হাওলাদার (৫৫) নামের এক কৃষকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামে। মৃত হালিম ওই এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ক্ষেত্রের ফসল রক্ষার জন্য হালিম তার নিজের ক্ষেতে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রাখেন। শুক্রবার দুপুরে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে ক্ষেতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গৌরনদীতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬