ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চ

সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২২ কার্যদিবসের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ হুঁশিয়ারি দেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে তিনি বলেন, সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমরা গত ২৫ ডিসেম্বর ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, যার মধ্যে বর্তমানে বাকি আছে ২২ কার্যদিবস। এই সময়ের মধ্যেই বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

জাবের বলেন, ৭ জানুয়ারির মধ্যে শুধু হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের নয়, বরং এর পেছনে যারা রয়েছে—তাদের সবাইকে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে

তিনি আরও বলেন, “ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন। অনেকেই মনে করেছে, হাদিকে হত্যা না করলে ভবিষ্যতে তারা ক্ষমতায় থাকতে পারবে না। সীমান্তে লাশ ফেলা যাবে না, দিল্লির তাঁবেদারি করা যাবে না—এসব কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।”

হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার তারা সব বাংলাদেশপন্থি রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান জাবের। তিনি বলেন, যারা দেশের পক্ষে, তাদের কাছেই তারা যাবেন। সহযোগিতা পেলে ভালো, না পেলে রাজপথেই আন্দোলন চালিয়ে যাবেন।

এদিন দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রায় প্রতিদিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বিচারের দাবি জানিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইনকিলাব মঞ্চ

সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬