ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে সমঝোতা ইস্যুতে এনসিপি ছাড়লেন সালেহীন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার বিকেল ৫টায় তিনি দলের আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠান।

মুশফিক উস সালেহীন এনসিপির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে তিনি আর একমত নন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন এ সিদ্ধান্তের বিরোধিতা করে দলের আহ্বায়কের কাছে যে ৩০ জন নেতা স্মারকলিপি দিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিক উস সালেহীনের।

মুশফিকের পদত্যাগের মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা ইস্যুতে এনসিপি থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করলেন। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াতের সঙ্গে সমঝোতা ইস্যুতে এনসিপি ছাড়লেন সালেহীন

সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬