ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশবাসীকে ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষে দেশ-বিদেশের সকলের অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে তারেক রহমান বলেন, ‘ইংরেজী নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

নববর্ষে মানুষ পুরোনো ভুল পরিহার করে নতুন সংকল্প নেয়, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। এটি অতীতকে বিদায় জানিয়ে নতুন করে শুরু করার এবং আশা ও উদ্দীপনার সাথে ভবিষত্যের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এটি বিশ্বজুড়ে মানুষের মধ্যে নতুন আশা, আনন্দ এবং ঐক্যের বার্তা নিয়ে আসে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অতীতের সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতায় নতুন করে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে শুরু করে। আমাদের প্রত্যয় একটি আধুনিক বাংলাদেশ নির্মাণ করা, যেখানে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। ব্যক্তিস্বাধীনতার গ্যারান্টি থাকবে, মানবিক সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্রসমাজ নির্মাণই হবে আমাদের নববর্ষের অঙ্গিকার।’

তিনি বলেন, ‘আমাদেরকে এখনও হয়তো আরও কষ্টকর পথ অতিক্রম করতে হবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদেরকে আরও বেশী তৎপর হতে হবে। আর কোনভাবেই যাতে নিষ্ঠুর ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য আমাদের মজবুত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ ও সার্বিক কল্যাণ সাধন করা। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়, আমি এই কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারেক রহমানের

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬