ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম চড়া, মাছ বাজারেও উত্তাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে চড়া পেঁয়াজের দাম। কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। অন্যদিকে, শীতের আগাম সবজির দামও কিছুটা বাড়তি।

ডিম, মুরগি এবং মাছ বাজারেও উত্তাপ। বাড়তি দামের বেড়াজালে তাই হতাশ ক্রেতারা। শুক্রবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা বেশি রাজধানীর বাজারে। যদিও বাজারে নিত্যপণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েই চলেছে। আগাম শীতের সবজিতে কাচাবাজার সেজে উঠলেও নেই স্বস্তি।

প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, গাজর ১৫০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৮০ ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা।

পাঁচদিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। আর প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫-১৪২ টাকায়। এদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। মাছের দামের উত্তাপও কম নয় বাজারে। যেকোনো মাছ কিনতে গেলেই কষতে হচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেঁয়াজের দাম চড়া, মাছ বাজারেও উত্তাপ

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫