ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবান্ধা দিয়ে রেকর্ড পরিমাণ আলু রপ্তানি নেপালে

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে রেকর্ড ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে নেপালে। বৃহস্পতিবার (১৬অক্টোবর) এই বিপুল পরিমাণ আলু রপ্তানি করে দেশের আটটি প্রতিষ্ঠান।

এই রপ্তানির মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে মোট ১৪ হাজার ৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এর আগে অন্যান্য চালানসহ ২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪০ মেট্রিক টন। রপ্তানিকৃত আলুগুলো মূলত ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিয়ামি ট্রেডিং, ফাস্ট ডেলিভারী ইন্টারন্যাশনাল,ট্রেন্ড রোবো,বারুন এগ্রো লি.,থিংকস টু সাপ্লাই জাফরিন এগ্রো, মের্সাস হাবিব ইন্টারন্যাশনাল,এগ্রোটেক বিডি।

বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিটি চালান বন্দরে প্রবেশের পর আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর রপ্তানির ছাড়পত্র প্রদান করা হয়। এ চালানে প্রতিটি ট্রাকে ২১ মেট্রিক টন আলু পরিবহন করা হয়, যা বাংলাদেশি ট্রাকে করে নেপালের মোরাং জেলার বিরাটনগর এলাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাবান্ধা দিয়ে রেকর্ড পরিমাণ আলু রপ্তানি নেপালে

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫