ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (১৮ অক্টোবর) কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হজ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে গ্রাহক সেবার সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের বিশেষ প্রয়োজনে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শনিবার খোলা থাকবে ব্যাংক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫