সংবাদ শিরোনাম ::
৯৮৮ উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
সারাদেশের উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এরমধ্যে ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন পুরুষ। বাকি ৪৯৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রঞ্জাপনে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হলো।
এর আগে, সোমবার (১৯ আগস্ট) ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।





















